বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলনের ৫ আগস্ট শ্রীপুরে সমাবেশ ও গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও মাগফিরাত কামনা কটিয়াদী উপজেলা জামায়াতের নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক টিআর প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, স্মার্টফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের দাবি স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমানের ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন! গরীব-দুঃখী ও শিক্ষা প্রতিষ্ঠানে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ!! একশ’র বেশি হ্রদ যে উদ্যানে

৫ আগস্ট শ্রীপুরে সমাবেশ ও গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মুহা.সাইদুল ইসলাম সানাউল্লাহ -স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখা। আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার) বিকেল ৩টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আগামী ৫ আগস্ট ২০২৬, বুধবার, বিকেল ৩টায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। উক্ত প্রোগ্রামে সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সর্বস্তরের দায়িত্বশীলদেরকে সবান্ধবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, এ কর্মসূচিতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ শেষে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশীদ। জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নেতারা বক্তব্য রাখবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় নির্বাচনের পর শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় পরিসরের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি তুলনামূলকভাবে কম দেখা গেছে। সে প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ ও গণমিছিল দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category