শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলনের ৫ আগস্ট শ্রীপুরে সমাবেশ ও গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও মাগফিরাত কামনা কটিয়াদী উপজেলা জামায়াতের নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক টিআর প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, স্মার্টফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের দাবি স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমানের ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন! গরীব-দুঃখী ও শিক্ষা প্রতিষ্ঠানে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ!!

বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ – স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের বন্দর থানা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত উপজেলা শূরা অধিবেশন ও উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি হাফেজ মাওঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শেখ মুহাঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল-আমিন খান এবং সেক্রেটারি মাওঃ আবু বকর সিদ্দিক মাজিদুল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনকে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সম্মেলনে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হত্যাকাণ্ডসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি। তারা বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নতুন কমিটি ঘোষণা

শূরা অধিবেশন ও উপজেলা সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওঃ আলমগীর হোসাইন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওঃ ইউনুস আহমাদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মুহাঃ রেজাউল করিম।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বর্তমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

শেষে নারায়ণগঞ্জে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি পুনর্ব্যক্ত করে সম্মেলনের কার্যক্রম শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category