শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানে শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও মাগফিরাত কামনা কটিয়াদী উপজেলা জামায়াতের নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক টিআর প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, স্মার্টফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের দাবি স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমানের ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন! গরীব-দুঃখী ও শিক্ষা প্রতিষ্ঠানে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ!! একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

জুলাই অভ্যুত্থানে শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও মাগফিরাত কামনা কটিয়াদী উপজেলা জামায়াতের

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান- ​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলা জামাতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

​কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের পূর্বপুরুড়া গ্রামে শহীদ রাইসা মনির নিজ এলাকায় এই কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য,ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান চলাকালীন রাজধানী ঢাকায় গুলিতে শহীদ হন রাইসা মনি।

এ সমশ উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও
​সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,
মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।

​এছাড়াও আরো উপস্থিত ছিলেন ধুলদিয়া সহশ্রাম ইউনিয়ন জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মোনাজাতে নেতৃবৃন্দ শহীদ রাইসা মনির দেশের জন্য দেওয়া আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা রাইসা মনির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য বিশেষ প্রার্থনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category