রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের প্রচার সম্পাদক পদে পুনরায় মনোনীত এস এম ওয়াহিদুল ইসলাম গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বুলবুল হত্যার বিচার দাবিতে কঠোর হুঁশিয়ারি, শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলনের ৫ আগস্ট শ্রীপুরে সমাবেশ ও গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ রাইসা মনির কবর জিয়ারত ও মাগফিরাত কামনা কটিয়াদী উপজেলা জামায়াতের নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category